বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠন
সমাজের উন্নয়ন, ঐক্য এবং কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। সুস্থ ও উন্নত সমাজ গঠনের জন্যআমরা সেবা মুলক কাজ করে যাচ্ছি! সমাজের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, এতিম এবং বয়স্ক মানুষদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করি। এর মাধ্যমে সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে। এতে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করি!বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে কাজ করি। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্যোগের সময় আমাদের সংগঠন দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। বাল্যবিবাহ, মাদকাসক্তি, বেকারত্ব, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সংগঠন সক্রিয়ভাবে কাজ করে ।




