দুবাইয়ে চকরিয়া প্রবাসী ইউনিয়নের কমিটি গঠন
০৫ মার্চ ২০২১, ০৬:৪৬ এএম
‘আমাদের চকরিয়া, আমরাই সাজাবো’ স্লোগানে প্রতিষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার প্রবাসীদের সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়নের পরিচিতি সভা দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাতে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে মোহাম্মদ সোহেল মাহমুদের সঞ্চালনায় বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোহাম্মদ শহীদুল্লাহ বেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এহেসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ সরওয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মনকির আলম, আবু তাহের ফারুকী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুচ বাচ্ছু। সংগঠনটির নব উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত সভায় সংগঠনের সদস্য সংগ্রহে করণীয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও রেজিস্ট্রেশনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত অতিথিরা।
এছাড়া সভায় আরো বক্তব্য করেন শারজাহ শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, হাফেজ মোহাম্মদ ইব্রাহীম, উম আল কোয়াইন শাখার উপদেষ্টা আমিনুল ইসলাম ও সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেহান, আজমান থেকে ফরহাদ, মিজানুর রহমান, শহীদ ইসলাম দরবেশি, মিজান, উপদেষ্টা দুবাইয়ের সোলেমান, মিজান জসিম, জমির, রাজ্জাকসহ আরো অনেকে।
সভায় ১১ জন উপদেষ্টা ও মোহাম্মদ শহীদুল্লাহ বেনুকে সভাপতি ও মোহাম্মদ সোহেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট দুবাই শাখার একটি নতুন কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির মধ্যে আছেন নাজেম উদ্দিন মঈন, বাহাদুর করিম, ডা. মো. আশরাফুল ইসলাম সজিব, রেজাউল করিম, জাবের উদ্দিন, মোহাম্মদ সোলেমান, মশিউর রহমান মোর্শেদ, জমির উদ্দিন, আব্দুল মান্নান ও ইয়াসিন আরাফাত।
কার্যকরী কমিটির উল্লেখযোগ্যদের মধ্যে সিনিয়র-সহ সভাপতি মোহাম্মদ ইউনুচ বাচ্চু ১নং সহ সভাপতি মাহমদুল করিম সোহেল, সহ সভাপতি মিজানুর রহমান টিপু, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু জাফর সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোছাইন বেলাল , প্রচার সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রবিউল আলম রনি, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাজেদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আলতাজ আহামদ, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে সাজ্জাদুল ইসলাম জুয়েল , ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মাহিম উদ্দিন ছুট্টু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আব্দুল হালিম, ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোশারাফ হোসাইন মানিক।
নতুন কমিটির পরিচিতি পর্বে বক্তারা বলেন, এই সংগঠন দেশের যেকোনো দুর্যোগ ও অবহেলিত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে। আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসে যেমন কাজ করবে তেমনি চকরিয়া প্রবাসীদের নিয়ে দল মত নির্বিশেষে একই ব্যানারে অত্র এলাকার মানুষের সেবা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করবে। সবাই সম্মিলিতভাবে সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সংগঠনটি দ্রুতই সাফল্যের মুখ দেখবে।


Comments (2)
hello
I would like to thank you for the efforts youve put in writing this site. I really hope to check out the same high-grade content by you in the future as well. In truth, your creative writing abilities has motivated me to get my own site now 😉